আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২০, ২:২০ অপরাহ্ণ




গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ॥ আহত-৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বুধবার (২৯ জানুয়ারি/২০২০) গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৬০উর্ধ্ব এক নারী নিহত হন। হাসপাতালে নেয়ার পর অটোরিকশা চালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) মারা যান। আহত হন লাল মিয়া (৫০), শিউলী আক্তার (২৫), জুলেখা আক্তার (৪০)।
গুরুত্বর আহত ৬জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ জয়নাল আবেদিন। তিনি জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) মারা যান। আরো ২জনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটি নেয়ার দুটি হ্যান্ডট্রলি রাস্তার বাম পাশের্^ প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। এসময় কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস এমকে সুপারের লামিয়া এন্ড সাদ পরিবহনের সঙ্গে ময়মনসিংহগামী অপর অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬০উর্ধ্ব এক নারী নিহত হন। খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ জয়নাল আবেদিনের নেতৃত্বে আহত ও নিহতদের উদ্ধার করেন। এসময় রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তিনি জানান, ঘটনাস্থলে নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১