আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
মোঃ নূরুল আবেদিন || কবি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৩, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ




নূরুল আবেদিনের কবিতা- ‘সমাধান’

 

সমাধান
মোঃ নূরুল আবেদিন

এই ভূবনে আমরা স্বজন, সন্দেহ নাই তাতে,
সৎকর্মে সময় কাটাই, থাকি সবে এক সাথে।

কারো থাকতে পারে দালান-কোঠা, অহংকার,
আবার কেহ দিবারাতি করছে মজার কারবার।

হয়তো কখনও সাথীহারা বেদনায়, নিরস মনে,
চাতক পাখির মতো তৃষ্ণায় বৃষ্টির ফোঁটা গুণে।

কেহ আবার সমাজপতি, করছে নিজের বড়াই,
সুযোগ বুঝে ডুব মেরে করছে স্বার্থের লড়াই।

এইতো হলো দিনকাল, মানবের অশান্তির স্থান,
মানুষকে ধোঁকায় ফেলে দুষ্টেরা টানছে কান।

কেউবা আবার নেতা হবার নীতি নিয়ে ঘুরে,
মধুবাক্য পাঠ করে জনতাকে শুনায় সুরে।

কুকর্ম সাধন সিদ্ধির পরে, তারা নিজের পেট ভরে,
ভূখা মানুষের আহার গ্রাসে সম্পদের পাহাড় গড়ে।

আমরা স্বাধীন-সেবক সমাজ গড়ার কারিগর,
একে অন্যের বিপদের সাথী, নাহি কেহ পর।

ভূবনে এখন আছে রাক্ষুসি করোনা ব্যাধী,
মানব জীবনের দুরবস্থা দেখে আমরা কাঁদি।

ঘরকোণে থেকে হা-হুতাশ করলে চলবেনা,
মানবসেবা করবো আমরা, কোথাও যাবোনা।

আমরা স্বজন করছি পণ, জীবের সেবা করা,
বেহুঁশ যারা ধর্মহারা, স্বদেশের শত্রু তারা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১