আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১, ২০২১, ৮:০৪ অপরাহ্ণ




গৌরীপুরে চরথাপ্পড়ে কৃষক নিহত ॥ পুত্রের মামলা দায়ের

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে চরথাপ্পড়ে কৃষক আবু হানিফ ফকির (৫৬) নিহত হয়েছেন। তিনি এ ইউনিয়নের অচিন্তপুর ফকিরপাড়ার মৃত ওমর আলী ফকিরের পুত্র। বাবা হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিহতের পুত্র মো. আবুল কাইয়ুম রনি রোববার (১ আগস্ট/২০২১) গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলা ও পুলিশ সূত্র জানায়, আবু হানিফ ফকির গত শুক্রবার সকালে ধানের চারা উত্তোলনের জন্য শ্রমিক নিয়ে ধান বপনকৃত বীজতলায় যান। সেখানে যাওয়ার পর জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাকে চরথাপ্পড় ও লাথি মারে। নিহতের পুত্র মো. আবুল কাইয়ুম রনি জানান, আশরাফুল আলম ফকিরের ধাক্কায় তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে তার পর অন্যান্যরা চর-থাপ্পড় ও লাথিতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গৌরীপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফুল হালিম তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় অচিন্তপুর ফকিরপাড়ার মো. আব্দুল ওয়াহেদ ফকিরের পুত্র মো. আশরাফুল আলম ফকির (৩৫), মো. খোরশেদ আলম ফকির (৩২), আশরাফুল আলম ফকিরের পুত্র আশিক মিয়া (১৯), মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল ওয়াহেদ ফকির (৬৮), আশরাফুল আলম ফকিরের স্ত্রী মোছা. জাহারা খাতুন (২৬) আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০