আমার ভালোবাসা দেবো
ঝলমল রোদ আর
নিসর্গ-সুরভি মেখে,
জলসায় ভেজাবো ইমনে।
চঞ্চল স্রোতের স্পর্শসুখে
প্রচণ্ড আলোড়নে
ঢেকে জোছনার চাদরে
লুকোবো হৃদয়-নির্জনতায়।
ঘাস-ফড়িংয়ের পাখায়
চিকন দুর্বা ঘাসে
পাহাড়ে-সমতলে
প্রকাশ স্বপ্ননীল আবেশে।
প্রেম শুধু তোমাকে দেবো
দেবো উষ্ণ নিবিড় আলিঙ্গনে।
আমার সকল ভাবনা আজ
আলোর পায়রা হয়ে
উড়ে আকাশে
নাচে স্রোতস্বিনী-তরঙ্গে
ফোটে ফুল হয়ে বনে বনে।
শত না পাওয়ার বেদনা-বাতাসে
আজ দোলে চিত্ত
অশেষ আনন্দ হিল্লোলে।