আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২০, ৯:৫৯ অপরাহ্ণ




বড়লেখায় স্ত্রী-শাশুড়িসহ চারজনকে হত্যা করে ঘাতকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।

রবিবার ভোরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উওর শাহাবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

নিহতরা হলেন- নির্মল (৩০), তার স্ত্রী জলি (২৬), শাশুড়ি লক্ষ্মী (৪৩), প্রতিবেশী বসন্ত (৩৭) ও বসন্তের মেয়ে শিউলি (৬)। নিহতরা পাল্লাতল এলাকায় চা শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নির্মল নামে ওই ব্যক্তি প্রথমে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঠেকাতে আসলে প্রথমে শাশুড়িকে এবং পরে দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম করেন।পরে ঘটনাস্থলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে খুনি নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ বলছে,পারিবারিক কলহের সূত্র ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তারা রওয়ানা হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১