আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ




সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বড় ভাই শামছুদ্দিন আর নেই

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহাম্মেদের বড় ভাই ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র জেঠা শামছুদ্দিন (৯০) বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যূকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, তিন ভাই, নাতি নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব আকুয়া মড়লপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাযাশেষে আকুয়া মড়লবাড়িস্থ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুমের ভাগিনা সাংবাদিক বুলবুল আহাম্মেদ জানান, শামছুদ্দিন করোনাক্রান্ত হয়ে ৫ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তিনি করোনা নেগেটিভ হলেও মারাত্বক শ্বাসকষ্ট জনিতকারণে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় বুধবার দুপুরে মারা যান। এর আগে শামছুদ্দিনের স্ত্রী করোনাক্রান্ত হয়ে গত ২ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৪ জুলাই মৃত্যুবরণ করেন। স্ত্রী মৃত্যুর ১১ দিনের মধ্যে স্বামী শামছুদ্দিনও মৃত্যুবরণ করেন। মরহুম শামছুদ্দিনের ছেলে ফয়জুর রহমান উষাণ ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তার আরেক বড় ভাই মমতাজ উদ্দিন মন্তা ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মটর মালিক সমিতির সভাপতি হিসাবে দায়িত্বরত আছেন। এচাড়াও তার আরেক ভাতিজা আকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আফাজ উদ্দিন সরকারের ছেলে সরকার সব্য সাচি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১