আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২১, ৭:১৫ অপরাহ্ণ




এইচএসসি’র ফরম পূরণের নির্ধারিত ফেরত টাকা প্রদানের তারিখ ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজে ২০২০সালে এইচএসসি ৩৭৩জন পরীক্ষার্থীর ফেরত টাকা কর্তনবিহীন ফেরতের দাবিতে শিক্ষার্থীদের ধারবাহিক আন্দোলন ও দৈনিক যুগান্তর, দৈনিক স্বজন, বাহাদুর ডট কম, দৈনিক আজকালের খবর, দৈনিক আজকের সংবাদসহ বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশিত প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭জুন/২০২১) কলেজ ফাণ্ডের টাকা ফেরতের তারিখ ঘোষণা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিকাল ৩টা ২৪ মিনিটে কলেজের নিজস্ব ফেসবুকে প্রকাশ করা হয়।
একই সঙ্গে বোর্ডের প্রদত্ত টাকা আন্দোলনের কারণে যারা নেয়নি তাদেরকে ১৯জুন অর্থ গ্রহণের জন্য সময় বর্ধিতকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। কলেজ ফাণ্ডের টাকা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের ২২জুন, মানবিক নিয়মিত শিক্ষার্থীদের ২৩জুন ও অনিয়মিত সকল শিক্ষার্থীদের ২৪জুন টাকা ফেরত প্রদান করা হবে। আন্দোলনরত শিক্ষার্থী নুসরাত জাহান লিটা, সানজিদা সুলতানা, তাসলিমা আক্তার জুঁই, মাহিমা আক্তার, শানজিদা আক্তার, বৃষ্টি আক্তার, ঐশ^ষী সরকার, নুসরাত জাহান, ইফাত আরা মুন, নাফিসা আনজুম, নুসরাত জাহান চাঁদনী, নুসরাত জাহান নিধি, ইরম রহমান কান্তি, ফারজানা আক্তার, ফাতেম তাবাচ্ছুম প্রীতি, ইমু আক্তার, কিফায়াত আজাদ অর্পা, ফারজানা আক্তার তামান্না, রুনা আক্তার জানান, কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত। তবে নম্বরপত্র বা প্রশংসাপত্রের জন্য ২৫০টাকা কেটে রাখার চেষ্টা চলছে। এর আগেও এ খাতে টাকা নিয়েছে। আমরা অন্যায়ভাবে রশিদবিহীন নেয়া টাকাও ফেরত চাইবো, সেই টাকা ফেরত না পেলে, আমরা আবারও আন্দোলন চালিয়ে যাবো।
এইচএসসি ফরম ফিলাপের ফেরত টাকা কর্তনবিহীন দেয়ার দাবিতে সোমবার ও বুধবার দু’দিন আন্দোলন করে শিক্ষার্থীরা। বুধবার ইউএনও’র নিকট স্মারকলিপিও প্রদান করে। উল্লেখ্য যে, শিক্ষার্থীদের এ আন্দোলনের খবর দৈনিক যুগান্তরে মঙ্গলবার ও বুধবার প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। তবে কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন এর মুঠোফোনে একাধিকবার কল দেয়ার পরও তিনি কল রিসিভ করেননি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১