আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৬, ২০২০, ৫:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশে রেলওয়ে (ঢাকা) পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন কি কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার বলতে পারবো কি কারণে বগি লাইনচ্যুত হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে গৌরীপুর আসছিলো। পথিমধ্যে ট্রেনটি ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের একটি বগির পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রিলিফ ট্রেন ও উদ্ধারকর্মীরা ৯ ঘন্টার প্রচেষ্টায় লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধার করে।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বলেন লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গেরীপুর রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশনে নিয়ে । দুইটি বগি সংযোজন করার পর বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে ১৩ টি বগি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০