আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ৮:২২ অপরাহ্ণ




নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসাবে গড়তে হবে ……. মেয়র সৈয়দ রফিক

প্রধান প্রতিবেদক :
শুরু হয়েছে মুজিববর্ষের ক্ষণগনণা। এই বর্ষে নতুন প্রজন্মের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শে উজ্জীবিত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসাবে গড়তে হবে। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৌরীপুর পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
তিনি আরো বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে মনোনিবেশ করতে হবে। সুশিক্ষা মানুষ করে আর ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতিমনা মানুষ আলোকিত মানুষে পরিণত হয়। আমার নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসাবে গড়তে চাই।
পৌরসভার আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জানুয়ারি/২০২০) দুইটি গ্রুপে ১৩টি ইভেন্টে গৌরীপুর পৌরসভার ২১টি প্রাথিমিক বিদ্যালয়ের ২৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, সহকারী শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, এস এম আলী আহাম্মদ, মোঃ সাইফুল ইসলাম রিপন, মোঃ আতাউর রহমান, মোঃ নুরুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন, মোঃ এমরান মুন্সী, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলী চৌধুরী, দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, গাঁওগৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরফান আলী, পশ্চিম ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাছিমা বেগম, মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সূরযবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন খান, জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চাকী, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার, শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা ইয়াসমিন, সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা লুৎফুন্নাহার, বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবুন্নেচ্ছা, সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা পারভীন, পাছেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাসিফোরা সুলতানা, চকপাড়া হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজলা আক্তার, নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা ফিরদাউস প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০