আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৩, ২০২০, ৬:০৪ অপরাহ্ণ




দুই মাসে ২০০ ধর্ষকের ঘুম হারাম করেছেন এই নারী পুলিশ

বাহাদুর ডেস্ক :

নিয়োগ পাওয়ার মাত্র দুই মাসের মাথায় ২০০টি ধর্ষণ মামলার তদন্ত শেষ করেছেন পাকিস্তানের এক নারী পুলিশ। কুলসুম ফাতিমা নামের ওই স্টেশন হাউজ অফিসার (এসএইচও) দেশটির পাঞ্জাব প্রদেশের পাকপাতান জেলার প্রথম এসএইচও।

ফাতিমার এমন সাফল্য চারদিকে আলোচনার ঝড় তুলেছে। বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রকাশ করেছে।

ফাতিমা বলছেন, নাবালিকাদের প্রতি তার দেশের পুরুষদের যে আচরণ সেটি তিনি কখনোই মানতে পারেননি। ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে তার একটি ক্ষোভ ছিল। সেই ক্ষোভ উগরে দেন চাকরি পাওয়ার পর।

‘সব সময় ভাবতাম কবে ধর্ষকদের শায়েস্তা করতে পারবো। সাব-ইন্সপেক্টরের পরীক্ষা দেওয়ার পর সেই সুযোগ পেয়ে যাই,’ বলছিলেন ফাতিমা।

তিনি জানান, যা সবসময় করতে চেয়েছেন সেই দায়িত্ব পাওয়ায় তিনি দারুণ খুশি।

এই নারী পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে সব তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

ফাতিমাকে নিয়োগ দেন জেলা পুলিশ অফিসার এবাদত নিসার। তিনি আশা করছেন, তার বিভাগে নারীদের অংশগ্রহণ আরও বাড়লে ধর্ষণের মতো অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০