আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ




উৎসবমুখর পরিবেশে গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মোস্তাফিজুর রহমান বুরহান :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে সোমবার (১১ জানুয়ারি/২০২১) উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দ দেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা ও গৌরীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আবদুর রহিম, ইউএনও হাসান মারুফ, উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার। মেয়র পদে ৭জন, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ৩য় ধাপে এ পৌরসভার নির্বাচনে ৩০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা (ধানের শীষ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মনোনীত প্রার্থী আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান (কুঁড়েঘর)। বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী হলেও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এবার পেয়েছেন নারিকেল গাছ, যুবলীগ কর্মী গৌরীপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুল কাদির (মোবাইল ফোন), পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু কাউছার চৌধুরী রন্টি (চামচ), সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী পেয়েছেন জগ প্রতীক। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শোয়েব মুনশী শুধুমাত্র প্রার্থীতা প্রত্যাহার করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১