আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২১, ৪:০৮ অপরাহ্ণ




আইন সংশোধন করে ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের উদ্যোগ

বাহাদুর ডেস্ক :

আইন সংশোধন করে আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের উদ্যোগে নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স ১৯৬১ (সংশোধন) অধ্যাদেশ ২০২০’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনে আছে, পরীক্ষা নিয়ে রেজাল্ট দিতে হবে। তবে এবার যেহেতু পরীক্ষা নেওয়া যায়নি, তাই ৭-১০ দিনের মধ্যে ফল প্রকাশে অধ্যাদেশ জারির প্রস্তাব করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তিনি বলেন, ছয় দিন পর সংসদের অধিবেশন বসবে। তাই অধ্যাদেশ নয়, আইনে সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়, যাতে ২৮ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা যায়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল নির্ধারণ করা হবে। এক্ষেত্রে জেএসসি-জেডিসির ফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে এইচএসসির ফল ঘোষাণা করা হবে। তবে পরবর্তী সময়ে পরীক্ষা ছাড়া ফল প্রকাশে আইনি জটিলতা দেখা দেয়। পরে অধ্যাদেশ জারি করে ফল প্রকাশের প্রস্তাব দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশের প্রস্তাব এসেছিল। তবে সংসদের আসন্ন অধিবেশনে এটি আইনের সংশোধনী আকারে উত্থাপনের জন্য ভেটিংসহ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১