আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:৫১ অপরাহ্ণ




অবশেষে বিপিএল মাতাতে ঢাকায় গেইল

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দর্শক মাতাতে ঢাকায় পৌঁছেছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম এরই মধ্যে সেরা চার নিশ্চিত করলেও গ্রুপ পর্বে এখনও তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে।

বঙ্গবন্ধু বিপিএলে ক্রিস গেইলের অংশগ্রহন নিয়ে আশঙ্কার তৈরি হলেও শেষ পর্যন্ত গেইলের সাথে আলোচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, বিপিএলের শেষের দিকে আসছেন গেইল। তবে নির্দিষ্ট করে কোন তারিখ তারা জানাতে পারেননি।

পরে ক্রিস গেইল টুইটারে জানান, ‘বাংলাদেশের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। বাংলাদেশি আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি আসছি বিপিএল মাতাতে।’ অবশেষে বাংলাদেশে আসলেন গেইল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচেই হয়তো মাঠ কাঁপাতে দেখা যাবে এই ব্যাটিং দানবকে। ১১ জানুয়ারি আবারও মুখোমুখি হবে এ দু’দল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০