আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:৪৯ অপরাহ্ণ




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য বাংলাদেশের দু’জন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসির ইভেন্ট পরিচালনার জন্য বাংলাদেশের দুইজন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। আইসিসি’র নিয়োগ পাওয়া এই দুই আম্পায়ার হচ্ছেন- মাসুদুর রহমান মুকুল ও সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত।

আগামীকাল মঙ্গলবার তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। তারা বিসিবি’র আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকলেও এর আগে আইসিসির কোন ইভেন্টেই আনুষ্ঠানিক দায়িত্ব পাননি।

এবারের ইভেন্টে মুকুল চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। আর সৈকত পরিচালনা করবেন তিনটি ম্যাচ। এর বাইরে বিভিন্ন ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারেরও দায়িত্ব পালন করবেন এই দুই বাংলাদেশী।

আগামী ১২ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হবে এই যুব বিশ্বকাপ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০