আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ৮:৫২ অপরাহ্ণ




গৌরীপুরে দুই মাথাওয়ালা বাছুর প্রসব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামে কৃষক সাদ্দাম হোসেনের গোয়ালে দেশীয় প্রজাতির একমাত্র গাভীটি বুধবার (২১ অক্টোবর/২০২০) সকালে দুই মাথাওয়ালা একটি বকনা বাছুর প্রসব করেছে। খবরটি ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে উঠে।
বাছুর দেখতে আসা প্রতিবেশীরা বারবার তাগিদ দিচ্ছেন চিকিৎসার জন্য পশু হাসপাতালের ডাক্তারকে খবর দেয়ার জন্য। তবে হাসপাতালে ডাক্তারের ভিজিট দেয়ার ক্ষমতা নেই এ দরিদ্র কৃষকের তাই দু’মাথা বিশিষ্ট এ বাছুরটির চিকিৎসা জুটেনি।
চুড়ালি গ্রামের মৃত শামছুল হকের পুত্র সাদ্দাম হোসেন (২০) জানান, তার মা অসুস্থ্য বয়োবৃদ্ধ মানুষ। স্বপ্ন ছিলো গাভীটির বাচ্চা প্রসব করবে ফুটফুটে একটি বাচ্চা হবে। সেই গাভীর দুধ মাকে খাওয়াবেন। কৃষকের এ স্বপ্নটিকে ভেঙে দিয়ে বুধবার সকালে গাভীটি প্রসব করে দু’মাথাওয়ালা একটি বাছুর। বাচ্চা প্রসবের মুর্হুতে পরিবার-পরিজন ও কৃষকের মুখে হাসি ফুটে উঠে। বাচ্চা প্রসবের পরেই লালিত সব স্বপ্ন ভেঙ্গে যায়।
তিনি আরো জানান, দুই বছর আগে পাশের বাড়ি থেকে আঠারো হাজার টাকা দিয়ে গাভীটি ক্রয় করেছিলেন। প্রতিদিন পরমযত্নে গাভীটির পরিচর্যা করেন। উচ্চ মূল্যের খাদ্য ও দৈনন্দিন কাজ শেষে গাভীটি নিয়েই ছিলো এ পরিবারের স্বপ্ন। তিনি আরো অভিযোগ করেন, পশু হাসপাতালে খবর দিলে ডাক্তারকে ৩হাজার টাকা ভিজিট দিতে হয়. এতো টাকা দিবো কোথায় থেকে; তাই চিকিৎসার ব্যবস্থা নিতে পারি নাই। উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল করিম জানান, এটা জন্মগত সমস্যা। প্রাণীসম্পদক বিভাগের ভেটেনারী সার্জন ডাঃ নাজনীন সুলতানা জানান, প্রকৃতিগতভাবে দু’মাথাওয়ালা বাছুর জন্ম নিয়েছে। এ ধরনের বাছুর সাধারণ বেঁচে থাকে না। তারপরেও সুচিকিৎসা দিয়ে বাঁচিয়ে চেষ্টা করবো।
কৃষকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা সম্পূর্ণভাবে ফ্রি। কিন্তু আমি যখন মাঠে যাবো তখন তো ভিজিট দিতেই হবে। আমার সিএনজি ভাড়া লাগে ৫শ টাকা। মানুষও তো ডাক্তারের কাছে গেলে ভিজিট দিতে হয়। ৩হাজার টাকা এটা সঠিক নয়, তবে একটি গাভীর যদি ৩ঘন্টা লাগে অপারেশন করতে। সেক্ষেতে পশুর রোগ বুঝে ভিজিট। এ বিষয়ে সরকারের নির্দেশনা আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১