আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ১২:৪১ পূর্বাহ্ণ




মাসুদুর রহমান শুভ্র আমার ছেলের সমতুল্য- মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা কর্মসূচী চলছে। গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকেও এ হত্যা মামলায় আসামী করা হয়েছে। তার জড়িত থাকার বিষয়টি নিয়ে নিহতের পরিবারের একাধিক সদস্য অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ভাষ্য ঃ
শুভ্রকে নিজের সন্তানের সঙ্গে তুলনা করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই, একটি মহল আমাকে ফাঁসাতে উঠেপড়ে লেগেছে। তিনি আরো বলেন, মাসুদুর রহমান শুভ্র আমার ছেলের সমতুল্য। জনপ্রতিনিধি হওয়ার প্রতিদ্বন্দ্বিতা থাকছে পারে, প্রতিহিংসা কখনও ছিলো না। আর আমি মানুষের কল্যাণে যে কাজ করেছি, যে জনপ্রিয়তা অর্জন করেছি, তার প্রতি অগাত বিশ^াস ও আস্থা আছে। একবার কাউন্সিলর, দু’বার মেয়র নির্বাচিত হয়েছি, টানা ১৭বছর ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত, ওরাই পরিকল্পিতভাবে আমার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। বাসায় অগ্নিসংযোগ করে আমাকেও মেরে ফেলতে চেয়েছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছেন।
এ দিকে সোমবার (১৯ অক্টোবর/২০২০) রাতে বড় ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ। তিনি মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের আবু সাঈদ মাহমুদের পুত্র। এছাড়াও মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম ও তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ রাসেলসহ ১৪জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়েছে। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের প্রধান আসামী রিয়াদুজ্জামান রিয়াদ, মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১