আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২০, ৮:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ১৭তম জন্মদিন বর্ণিল সাংস্কৃতিক উৎসব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
‘সত্যের সন্ধ্যানে নির্ভীক’ শ্লোগানে দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর এর দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৭তম জন্মদিন উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর/২০২০) বর্ণিল সাংস্কৃতিক উৎসব ও হৃদয়ে স্বজন সমাবেশ শীর্ষক আলোচান সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দৈনিক যুগান্তর। দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার। বস্তুনিষ্ঠ একটি সংবাদ জাতিকে নবপ্রজন্মের নিকট দায় থেকে আমাদেরকে মুক্তি দেয়। আমি একজন স্বজন গর্ববোধ করি। কেননা এ সংগঠনের শ্লোগান ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ যা আমাকে অনুপ্রাণিত করে।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন স্বজন উপদেষ্টা পলাশ মাজহার, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, আশিকুর রহমান রাজিব, প্রিয়াংকা আচার্য্য, কবিতা আবৃত্তি করেন স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, মোখলেছুর রহমান, বৃষ্টি সরকার, মাহমুদা আক্তার লিপি, নার্গিস আক্তার, লিপি লামিম। নৃত্যে অংশ নেন তারিনা জামান রায়না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মিন্টু, কলেজ স্বজনের সভাপতি মোঃ আল আমিন, ক্লাব ৯৭ গৌরীপুরের মোঃ জুলহাস মিয়া প্রমুখ। ২০০৪সালের এ দিনে মাত্র ১৩জন সদস্য নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু করে। বর্তমানে সক্রিয়-আধাসক্রিয় স্বজনের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। ২০০৯সালে এ সংগঠনটি দেশসেরা সংগঠনের উপাধি লাভ করে। করোনাকালীন দুর্যোগে সেবামূলক কার্যক্রম ও সংবাদ প্রেরণের জন্য গৌরীপুর যুগান্তর প্রতিনিধি জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হন। মাদক-তামাক বিরোধী, বাল্যবিয়ের বিরুদ্ধে সারাবছর সোচ্চার ছিলেন স্বজনরা। বৃক্ষরোপন কার্যক্রমের জন্য উপজেলা কৃষি বিভাগের সম্মাননা স্মারক অর্জন করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১