আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২০, ৫:২৬ অপরাহ্ণ




গৌরীপুরে নারী অভিভাবককে ধর্ষণের চেষ্টা স্কুল শিক্ষক বরখাস্ত

গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের রাইশিমুল এলাকায় এক নারী অভিভাবককে ধর্ষণের চেষ্টার অভিযোগে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (রফিক মাস্টার) কে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। বিষয়টি সোমবার (২১ সেপ্টেম্বর/২০২০) নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম।
তিনি জানান, ছাত্র অভিভাবককে যৌন হয়রানি, কারণ দর্শানোর নোটিশের জবাব না দেয়া, ভুল তথ্য প্রদান ও জুয়া খেলায় পুলিশের নিকট হাতেনাতে ধরাপড়ায় তাকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বরখাস্তের আদেশ জারি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুজ্জামান ফকির।
অপরদিকে নারী অভিভাবকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৮ সেপ্টেম্বর গৌরীপুর থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন।
মামলা ও ভিকটিম জানায়, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (রফিক মাস্টার) রাইশিমূল গ্রামে এক ছাত্রের খোঁজখবর নেয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে অন্যকোন লোকজন ছিলো না। একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম আরো জানান, তার সন্তানের লেখাপড়ার খোঁজখবর নেয়ার নামে মুঠোফোনে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ ঘটনায় গৌরীপুর থানায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর/২০২০) মামলা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার মাইনুল রেজা জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১