আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ




শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ অধীন মানিকগঞ্জ জেলার শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯২০২০ এর সার্টিফিকেট উপহার গ্রহণ করেন৷

ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে (১০ জুলাই/২১) আয়োজিত অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে  পুরস্কার তুলে দেন৷ এতে ঢাকা রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়৷

পুরস্কার প্রাপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, কাজের মূল্যায়নপূর্বক স্বীকৃতি প্রদানের জন্য আমাকে প্রতিনিয়ত সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে৷ পুলিশ হেডকোয়ার্টার্স, রেঞ্জ অফিস, পুলিশ সুপারের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ পাশাপাশি সকল সহকর্মী যারা পাশে থেকে সততা, নিষ্ঠার সাথে কাজ করতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান৷

উল্লেখ্য র্কমক্ষেত্রে সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনির মর্যাদা বেড়েছে এমন কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রশংসনীয় ভাল কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ ২০২০ সালে দুই বার পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান  ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি) পদকপ্রাপ্ত হয়েছেন

তানিয়া সুলতানা ৩০ তম বিসিএস কর ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ লাভ করেন। পুলিশে বিভাগে কাজ করার অধীর আগ্রহ থেকে ৩১তম বিসিএস এর মাধ্যমে ২০১৩ সালে এসএসপি হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। পরবর্তীতে পুলিশ হেড কোয়ার্টারে দায়িত্ব পালনকালে ২০১৮ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মিশনে গমন করেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করে প্লাটুন কমান্ডার, ফুড অফিসার প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন শেষে ২৭ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশে আগমন করে পুলিশ সদর দপ্তর থেকে মানিকগঞ্জ শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী হন

তানিয়া সুলতানা ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া নামাপাড়া গ্রামের বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ কাশেম আলী সাজেদা খাতুনের নয় ছেলে মেয়ের মধ্যে ষষ্ঠ সন্তান। রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ থেকে এইচ এস সি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল পরিবেশ বিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স করেন। তাঁর পারিবারিক জীবনে স্বামী আবুল বাসার তালুকদার, সহকারী অধ্যাপক হিসেবে ইডেন মহিলা কলেজে কর্মরত আছেন। তানিয়া দম্পতির মেয়ে সন্তান নিয়ে সাংসারিক জীবন। //আর/জিরো/ফোর//




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১