আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২০, ১:৫৭ অপরাহ্ণ




শীতে শরীরে আর্দ্রতা বজায় রাখবে যেসব খাবার

বাহাদুর ডেস্ক :

প্রকৃতিতে একটু একটু করে কমছে সূর্যের তেজ। এগিয়ে আসছে শীতকাল। শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে পানির সঙ্গে সবার দুরত্বে কমতে থাকে। ঠান্ডার ভয়ে অনেকে পানির ধারে-কাছে ঘেঁষতে ভয় পান। এমনকী শরীরে আর্দ্রতা বজায় রাখতে পানি জরুরি জানলেও অনেকেই এ সময় পর্যাপ্ত পানি খেতে চান না। কিন্তু শরীরে আর্দ্রতা বজায় না রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের তাপমাত্রা, অস্থিসন্ধির ব্যথা ইত্যাদির উপর প্রভাব ফেলতে পারে। শীতের সময় পানি ছাড়াও আর কিছু খাবার শরীরে আর্দ্রতা বজায় রাখতে ভূমিকা রাখে। যেমন-

পালং শাক : পালং শাক বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ একটি খাবার। এই শাক ত্বক, চুলের জন্য উপকারী। শীতে শরীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এই শাক। পালং শাক লুটিন, পটাসিয়াম, ফাইবার, ফোলেট এবং ভিটামিন-ই এর দারুণ উৎস। এসব উপাদানই পালং শাককে শীতের উপযুক্ত খাবারে পরিণত করে।

টমেটো : রান্নায় ব্যবহৃত সবজিগুলির মধ্যে অন্যতম হল টমেটো। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা শরীরকে ভিতর থেকে পুষ্ট রাখতে সহায়তা করে। টমেটো ওজন কমাতেও সাহায্য করে। এটি কাঁচাও খাওয়া যায়।

ক্যাপসিকাম : ক্যাপসিকাম পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। হলুদ এবং সবুজ ক্যাপসিকামে প্রচুর পরিমাণে পানি থাকে। এটি শরীরে আর্দ্রতা বজায় রাখতে দারুণ কাজ করে। গবেষণায় দেখা গেছে যে, ক্যাপসিকামে ৯৩ দশমিক ৯ শতাংশ পানি থাকে। এতে শরীরের জন্য উপকারী ভিটামিন সি, ভিটামিন বি৬, বিটা ক্যারোটিন, থায়ামিন এবং ফলিক অ্যাসিডও রয়েছে।

ফুলকপি : শীতকালের শাকসবজির মধ্যে বেশিরভাগ মানুষই ফুলকপি খেতে পছন্দ করেন। এটি দিয়ে সালাদ, স্যুপ এবং বিভিন্ন তরকারিও তৈরি করা যায়। এক কাপ কাটা ফুলকপি ৫০ মিলি লিটার পানি সরবরাহ করতে পারে।

অলিভ অয়েল : অলিভ অয়েল ভিটামিন ই, ভাল ফ্যাট জাতীয় পুষ্টিতে সমৃদ্ধ একটি তেল। এটি শরীরকে ভিতর থেকে ময়েশ্চরাইজ করে। ত্বকে অলিভ অয়েল প্রয়োগ করলে ত্বক পুষ্ট রাখতে সহায়তা করে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১