আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ




গৌরীপুরে মাদক বিরোধী প্রচারাভিযান

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (৩ ডিসেম্বর/২৪) ‘বাঁচাও তারুণ্যশক্তি-ধ্বংস করো মাদক’ স্লোগানে মাদক বিরোধী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক। তিনি বলেন, দেশি-বিদেশী চক্র এই মাদকের সঙ্গে যুক্ত, ওরা চায় আমাদের যুব সমাজ, তারুণ্যশক্তি ধ্বংস করে এদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে। আর না হলে এই ইউনিয়নে ১৪২ কেজি গাঁজার চালান কিভাবে আসে! এসব মাদক কারবারীদের বিরুদ্ধে প্রশাসনের আরো কঠোর থেকে কঠোরতর হওয়ার আহ্বান জানাচ্ছি। মাদকবিরোধী সমাবেশে সর্ববৃহৎ মাদকের চালান জব্দ ও দু’জনকে গ্রেফতার করায় যৌথবাহিনীকে ও মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে জেল হাজতে প্রেরণ করা হয় সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমাকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বুরহান, সাংবাদিক আব্দুল রউফ দুদু, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, উপজেলা স্বজনের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ মিয়া, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ। উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, বিজয়ের মাসে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকারে মাসব্যাপী প্রচারাভিযান চলবে। এছাড়াও মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা, কলেজ, হাট-বাজারে মাদকবিরোধী প্রচার ক্যাম্প, লিফলেট বিতরণ কর্মসূচী রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১